প্রাক্তন স্ত্রীর প্রশংসা!

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২০:৩২
জনপ্রিয় টিভি সিরিজ ‘ফার্গো’ খ্যাত হলিউড অভিনেতা বিলি বব থরটন সম্প্রতি আবারও আলোচনায় এসেছেন নতুন এক মন্তব্যে। বিলির অন্যতম পরিচয় হলো তিনি হলিউডের সবচেয়ে প্রভাবশালী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির প্রাক্তন স্বামী। একটি অনলাইন পত্রিকার সাক্ষাত্কারে প্রাক্তন স্ত্রী অ্যাঞ্জেলিনা জোলি প্রসঙ্গে বলতে গিয়ে তিনি আবেগাক্রান্ত হয়ে যান। পরপর দু-তিনবার তিনি জোলি প্রসঙ্গে বলেন, ‘অসাধারণ, অসাধারণ তিনি। আমি স্যালুট জানাই তার প্রাণশক্তিকে। আমি আজন্ম তার শুভাকাঙ্ক্ষী।’ হঠাত্ প্রাক্তন স্ত্রীকে নিয়ে এ ধরনের মন্তব্যে তাই প্রতিক্রিয়া জানতে সাংবাদিকরা অনেকেই প্রশ্নবিদ্ধ করছেন জোলিকে। জোলি শুধু বিলির এ মন্তব্যকে ধন্যবাদ দিয়েছেন।