তারকাদের অন্যরকম সন্ধ্যা

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২০:৩২
পেশাগত কাজে তারকাদের সম্মিলন বা কোনো মহরত বা পার্টির দৃশ্য নয় ছবিটি। দেশের তরুণ উদ্যোক্তা ও এশিয়ান টিভির ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমানের সন্তান সোহান ও সোহানার জন্মদিনে এক আন্তরিক সন্ধ্যায় একত্রিত হয়েছিলেন দেশের মিডিয়া জগতের প্রখ্যাত সেলিব্রেটি ও তরুণ তারকারা। গত ২৬ এপ্রিল কেক কেটে আনন্দ উদযাপন করেন দেশের চলচ্চিত্র কিংবদন্তি মাসুদ পারভেজ সোহেল রানা, চম্পা, দিতি, এশিয়ান টিভির চেয়ারম্যান আলহাজ্ব হারুন-অর-রশিদ, ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পরিচালক মাহের আলী খান, অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা ওমর সানি, আমিন খান, সংগীত শিল্পী এস ডি রুবেল, আঁখি আলমগীর, নির্ঝর, অভিনেত্রী বাঁধন, সোহেল রানা তনয় ও নায়ক ইয়ুল রাইয়ানসহ আরও অনেকে।