এ্যালায়েন্স বিল্ডিং ম্যাটেরিয়াল্স কোঃ লিঃ (এবিএমএল) ও থাইল্যান্ডের মাহাফান্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান থাই অলিম্পিক ফাইবার সিমেন্ট কোঃ লিঃ যৌথভাবে বাজারে নিয়ে এলো ‘সেরা’ ফাইবার সিমেন্ট কম্পোজিট পণ্য। এর উত্পাদন প্রক্রিয়া পরিবেশবান্ধব এবং দূষণমুক্ত হওয়ায় সিঙ্গাপুরের গ্রীন লেবেলিং স্কিম ‘সেরা’ পণ্যকে পরিবেশ সহায়ক হিসেবে স্বীকৃতি দেয়। ‘সেরা’ পণ্য অগ্নিকান্ড প্রতিরোধে বিশেষভাবে উপযোগী, এটি নির্মাণ কাজে উচ্ছিষ্ট সিমেন্টের পরিমাণ কমিয়ে স্বল্প সময়ে নিখুঁত নির্মাণ কাজ নিশ্চিত করে। সম্প্রতি ঢাকাস্থ গুলশান ক্লাবে আয়োজিত ‘আর্কিটেক্ট মিট-২০১৪’ অনুষ্ঠানে এসব তথ্য জানান আয়োজকরা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এ্যালায়েন্স বিল্ডিং ম্যাটেরিয়ালস কোঃ লিঃ (এবিএমএল)-এর পক্ষে নাসের রিজভী ও দ্যা থাই অলিম্পিক ফাইবার সিমেন্ট কোঃ লিঃ-এর আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাপক ইয়েসে, আন্তর্জাতিক বাণিজ্যের ভাইস প্রেসিডেন্ট শচীন কে চিরকুটে। -প্রেস বিজ্ঞপ্তি
