রাজধানীর মিরপুর পল্লবীতে দেশীয় ব্র্যান্ড মার্সেলের এক্সক্লুসিভ ডিষ্ট্রিবিউটর শো-রুম এ. কে. এন্টারপ্রাইজ সমপ্রতি উদ্বোধন করেন চিত্রনায়ক ও মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমিন খান। উপস্থিত ছিলেন আর. বি. গ্রুপের পিআর এন্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক হুমায়ুন কবীর, মার্সেল মার্কেটিং বিভাগের বিভাগীয় প্রধান মোশারফ হোসেন রাজিবসহ উর্ধ্বতন কর্মকর্তারা
সমপ্রতি বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেডের ১৪তম বার্ষিক সাধারণ সভা ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. ইউসুফ আলী হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় পরিচালনা পর্ষদসহ ব্যবস্থাপনা পরিচালক আবু সাদেক মো. সোহেল উপস্থিত ছিলেন
দেশে নারীদের জন্য বীমা পলিসি “নিবেদিতা” চালু করেছে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। এ উপলক্ষ্যে গতকাল আয়োজিত অনুষ্ঠানে গ্রীন ডেল্টা’র ম্যানেজিং ডিরেক্টর ও সিইও ফারজানা চৌধুরী মিডিয়া ব্যক্তিত্ব শমী কায়সারকে প্রথম গ্রাহক হিসেবে পলিসি হস্তান্তর এবং ক্রেষ্ট প্রদান করেন। প্রতিষ্ঠানের উপদেষ্টা নাসির এ চৌধুরীসহ উর্ধ্বতন কর্মকর্তারা এসময় উপস্থিত ছিলেন। এ পলিসি দুর্ঘটনায় মৃত্যু, শারীরিক ইনজুিরি, শিশু জন্মকালীন সময়ে মায়ের মৃত্যুসহ এসিড ভিকটিম, নারী নির্যাতন ইত্যাদি ক্ষেত্রে বিশেষ কভারেজ হিসেবে আর্থিক সহাযতা প্রদান করবে
