আগামী ১৯ মে উপজেলা নির্বাচনে বিজয়নগরে বিএনপির একক প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সোমবার রাতে জেলা বিএনপির বৈঠক শেষে সর্বসম্মতিক্রমে বিজয়নগর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে এডভোকেট শরিফুল ইসলাম লিটন, ভাইস চেয়ারম্যান পদে মুখলেছুর রহমান লিটন ও মহিলা ভাইস পদে মোছাঃ মরিয়ম আলমগীর। এ ব্যাপারে জেলা বিএনপির সদস্য সচিব মোঃ জহিরুল হক জানান, জেলা বিএনপি সর্ব সম্মতিক্রমে এ তিন প্রার্থীর নাম ঘোষণা করেন এবং উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের তাদের পক্ষে কাজ করার নির্দেশ দেন।
