সাংবাদিক ইউনিয়ন বগুড়ার (জেইউবি) উদ্যোগে আয়োজিত স্বাধীনতা কাপ ভলিবল টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে মরহুম সাংবাদিক গিয়াস কামাল চৌধুরী একাদশ। গতকাল মঙ্গলবার সকালে শহীদ চান্দু স্টেডিয়ামের ভলিবল গ্রাউন্ডে তারা প্রতিদ্বন্দ্বী মরহুম সাংবাদিক রবিউল হক খান একাদশকে ২-০ সেটে পরাজিত করে।
জেইউবি’র সভাপতি সৈয়দ ফজলে রাব্বি ডলারের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম ও বিআইআইটি’র পরিচালক সবুর শাহ লোটাস। এছাড়াও জেইউবি’র সাধারণ সম্পাদক এম আর সাইন, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলামসহ সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
