কবিসংসদ বাংলাদেশের বাংলা সাহিত্য সম্মেলন

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:২৩
সম্প্রতি পল্লী কবি জসীমউদ্দীন বাসভবন, ১০, কবি জসীমউদ্দীন রোড, ঢাকায় কবিসংসদ বাংলাদেশ আয়োজন করে বাংলা সাহিত্য সম্মেলন ২০১৪ সূচনা পর্ব। সম্মেলনের আহবায়ক শিশু সাহিত্যিক হানিফ খানের সভাপতিত্বে এতে সংগঠনের সাধারণ সম্পাদক ছড়াকার তৌহিদুল ইসলাম কনক স্বাগত ভাষণ দেন। এতে অংশগ্রহণ করেন পল্লীকবি জসীম উদ্দীনের ছোট ছেলে খোরশেদ আনোয়ার জসীমউদ্দীন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে আগত কবি সাহিত্যিক ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে সাহিত্য আলোচনা, বাউল সঙ্গীত, কবিতা পাঠসহ দিনব্যাপী আয়োজনে মুখরিত থাকে পল্লীকবির বাসভবনের আঙ্গিনা। ঢাকা বিভাগীয় বাংলা সাহিত্য সম্মেলন আগামী ২৭ জুন উদযাপন করা হবে। -প্রেস বিজ্ঞপ্তি