মৃত্যুবার্ষিকী

আপডেট : ২৯ এপ্রিল ২০১৪, ২২:২৪
দ্বিজবর দাসগুপ্ত দৈনিক ইত্তেফাকের বিশেষ প্রতিনিধি পিনাকি দাসগুপ্তের পিতা ও বাগেরহাট জজ কোর্টের সাবেক আইনজীবী দ্বিজবর দাসগুপ্তের আজ (৩০ এপ্রিল ) নবম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে তার আত্মার শান্তি কামনায় বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার দৈবজ্ঞহাটি ও তার মেঝ পুত্র কানাডা প্রবাসী প্রকৌশলী সর্বদমন দাসগুপ্তের ক্যালগেরি, আলবেটরাস্ত (এ্যাপার্টমেন্ট নম্বর-১৬০৪/৯০৯-৭-এ ভি ই এস ডবলু) বাস ভবনে গীতা পাঠের আয়োজন করা হয়েছে। দ্বিজবর দাসের পরিবারের পক্ষ থেকে উক্ত অনুষ্ঠানে সকল আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। কাজী আব্দুল মতিন আজ ৩০ এপ্রিল বুধবার বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদক আলহাজ্ব কাজী মিজানুর রহমান মিন্টোর পিতা ঢাকা ওয়াসার সাবেক কর্মকর্তা বরিশালের মুলাদী উপজেলার কাজী আব্দুল মতিনের ১০ম মৃত্যু বার্ষিকী। এ উপলক্ষে মরহুমের আত্মার মাগফেরাত কামনার্থে মুলাদী ও বাবুগঞ্জের বিভিন্ন এতিমখানায় কোরআন খানি, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মিনহাজ উদ্দিন আহমেদ সবুর আগামী ১ মে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অবসরপ্রাপ্ত পরিচালক এটিএম মহিউদ্দিন আহমদের একমাত্র ছেলে মিনহাজ উদ্দিন আহমদ সবুরের ১৩তম মৃত্যুবার্ষিকী। মরহুম সবুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে ঢাকাস্থ নিজ বাসভবনে উক্ত তারিখে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।