পাকিস্তানের অধিকাংশ শহরে তাপমাত্রা এখন ৪৫ ডিগ্রির কাছাকাছি। বিদ্যুতের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। তবে বিদ্যুত্ পরিস্থিতি উন্নতি হওয়া তো দূরের কথা বরং দিন দিন আরো অবনতি হচ্ছে। দেশটির শহরে ১২ ঘন্টা এবং গ্রামে ১৮ ঘন্টা পর্যন্ত লোডশেডিং করা হচ্ছে।
বিদ্যুতের ঘাটতি বেড়েছে ৬ হাজার মেগাওয়াটের মতো। কর্মকর্তারা জানিয়েছেন, বিদ্যুত্ উত্পাদন হচ্ছে ১১ হাজার মেগাওয়াট এবং চাহিদা আছে ১৩ হাজার মেগাওয়াট। বিদ্যুত্ বিভাগের এই তথ্য সত্য হলে ৪ ঘন্টার বেশি লোডশেডিং হওয়ার কথা নয়। অথচ দেশটিতে গড়ে ১৫ ঘন্টা লোডশেডিং হচ্ছে। পাকিস্তানের জাতীয় বিদ্যুত্ বিতরণ কর্তৃপক্ষের সাবেক চেয়ারম্যান জানিয়েছেন, বিদ্যুত্ বিভাগের নির্বাহীরা সরকারের বিরুদ্ধে কাজ করছেন। তারা মিথ্যা তথ্য দিচ্ছেন। তিনি জানান, বর্তমানে যে চাহিদার কথা ছিল ২০১০ সালেও একই চাহিদা ছিল। প্রশ্ন উঠেছে এত বিদ্যুত্ গেল কোথায় এবং এছাড়া চার বছরে লোডশেডিংও তো আগের চেয়ে বেড়েছে। গত সোমবার দেশটিতে সবচেয়ে বেশি তাপমাত্রা ৪৫ ডিগ্রি হয় এবং বিদ্যুতের চাহিদা ছিল ১৭ হাজার মেগাওয়াট। - ডন।
