পিরোজপুরের ভাণ্ডারিয়া শহরের প্রবীণ সমাজ সেবী, শিক্ষানুরাগী আলহাজ্ব নুরুল হক জোমাদ্দার (৯০) মঙ্গলবার বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে... রাজেউন)। তিনি স্ত্রী, ৬ ছেলে, ৬ মেয়ে নাতী-নাতনীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি ভাণ্ডারিয়ার মরহুম খানসাহেব আব্দুল মজিদ জোমাদ্দারের জ্যেষ্ঠ পুত্র ও ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল হক জোমাদ্দারে বড় ভাই। নুরুল হক জোমাদ্দার তার কর্মজীবনে ভাণ্ডারিয়া বন্দর সরকারি বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি, মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, ভাণ্ডারিয়া বিহারী পাইলট উচ্চ বিদ্যালয়, ভাণ্ডারিয়া শাহাবুদ্দিন ফাজিল মাদ্রাসার পরিচালনা কমিটির একাধিকবার সভাপতি ও মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের পরিচালনা পরিষদের সদস্য ছাড়াও বিভিন্ন শিক্ষা, সামাজিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি ভাণ্ডারিয়া তাফসীর মাহফিলের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা।
মঙ্গলবার বাদ আছর স্থানীয় বাসস্ট্যান্ড কলেমা চত্বরে নুরুল হক জোমাদ্দারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুসহ ভাণ্ডারিয়ার হাজার হাজার মানুষ তার জানাজায় শরীক হন। এতে আরো শরীক হন পিরোজপুর জেলা প্রাশসক একেএম শামীমুল হক সিদ্দিকী, পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান, জাতীয় পার্টির (জেপি) কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হোসেন রেনু, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক মহিউদ্দিন মহারাজ, পিরোজপুর সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মজিবুর রহমান খালেক, ভাণ্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল, ইউএনও কাজী মাহবুবুর রশিদ, তেলিখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহাদাত্ হোসেন, ধাওয়া ইউপি চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, নদমুলা ইউপি চেয়ারম্যান শফিকুল কবির বাবুল তালুকদার, ভিটাবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মৃধা, ইকড়ি ইউপি চেয়ারম্যান তানভির হোসেন বাবু তালুকদার, গৌরিপুর ইউপি চেয়ারম্যান বদিউজ্জামান টিপু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের কয়েক হাজার মানুষ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে আলহাজ্ব নুরুল হক জোমাদ্দারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু, মজিদা বেগম মহিলা কলেজের অধ্যক্ষ শরীফ মোঃ আব্দুল কাইয়ুম, ভাণ্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, ভাণ্ডারিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মাহিবুল হোসেন মাহিম, ভাণ্ডারিয়া প্রেসক্লাবের সভাপতি ম. মহিউদ্দিন খান দিপু, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রীষ্টান ঐক্য পরিষদের সভাপতি কিরন চন্দ্র বসু ও দক্ষিণাঞ্চল সাংবাদিক সংস্থা ভাণ্ডারিয়া শাখা।
দৈনিক ইত্তেফাকের ডেপুটি চিফ একাউন্টেন্ট গোলাম আকতার ও ভাণ্ডারিয়া সদর ইউপি চেয়ারম্যান গোলাম সারওয়ারের পিতা আলহাজ্ব নুরুল হক জোমাদ্দারের মৃত্যুতে দৈনিক ইত্তেফাক সাংবাদিক-শ্রমিক-কর্মচারী স্টিয়ারিং কমিটির সভাপতি ও দৈনিক ইত্তেফাক (এনএনপিপি) ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, স্টিয়ারিং কমিটির সম্পাদক ও ডিইউজে ইত্তেফাক ইউনিট চিফ খোন্দকার গোলাম জিলানী ও যুগ্ম সম্পাদক দৈনিক ইত্তেফাক কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজী বজলুর রহমান এবং স্টিয়ারিং কমিটির সদস্য যথাক্রমে মো. আল-মামুন, শ্রী দীপক চন্দ্র রায় ও গোলাম সারওয়ার আজাদ শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। এছাড়া ঢাকাস্থ ভাণ্ডারিয়া কল্যাণ সমিতি তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে।
