জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ১৯ দলীয় জোটের শরিকরাও থাকবেন। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে আজ বুধবার বিকাল ৩টায় ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাগপা অনুষ্ঠানের আয়োজন করেছে। জাগপা সভাপতি শফিউল আলম প্রধান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।
