সিনেমাপ্রেমীদের কাছে সিনেমার কথা জানতে চাইলে তারা প্রথমেই বলবে হলিউডি সিনেমাগুলোর কথা। আর হলিউডের সিনেমার পর পরই প্রথম সারির সিনেমাগুলোর মধ্যে রয়েছে বলিউডের সিনেমাগুলো। আর হলিউড-বলিউডের প্রশ্ন এলেই সবার একটাই কথা মনে হয়, টপ চার্টে কোন কোন সিনেমা আছে। আর তা জানাতে আমাদের এ আয়োজন
টু স্টেটস
অর্জুন কাপুর ও আলিয়া ভাট জুটিবদ্ধ হলেন ‘টু স্টেটস’ সিনেমায়। মুক্তির সাথে সাথেই উঠে এসেছে টপ চার্টে। ভারতের দুটো আলাদা প্রদেশের দুজন মানুষ প্রেমে পড়ে। এরপর প্রেম থেকে বিয়ের পথ পাড়ি দিতে অনেক কষ্ট করতে হয় তাদের। দুই পরিবারকে এক করা নিয়ে এগিয়ে চলে সিনেমার গল্প।
দ্য আদার ওমেন
ক্যামেরুন ডিয়াজের অভিনিত নতুন সিনেমা দ্য আদার ওমেন। বয়ফ্রেন্ড আর কাজ নিয়ে খুব সন্দর জীবন ছিলো তার। কিন্তু হঠাত্ করেই জানতে পারেন তার বয়ফ্রেন্ড বিবাহিত। এরপর তাদের ব্রেকআপ হয়। কিন্তু গল্প এখানেই শেষ হয় না, কিছুদিন পর জানতে পারেন বয়ফ্রেন্ডের স্ত্রী তার সাথে প্রতারণা করছে। এরপর শুরু হয় বয়ফ্রেন্ড বাঁচানোর মিশন।
বলিউড টপচার্ট
টু স্টেটস
অর্জুন কাপুর, আলিয়া ভাট
ভূতনাথ রিটার্নস
অমিতাভ বচ্চন, শাহরুখ খান
মে তেরা হিরো
বরুণ ধাওয়ান, ইলিনা ডি ক্রুজ
রাগিনি এমএমএস টু
সাহিল, সানি
কুইন
কঙ্গনা, রাজ
হলিউড টপচার্ট
দ্য আদার ওমেন
ক্যামেরুন ডিয়াজ, কেট আপটন
ক্যাপ্টেন আমেরিকা :দ্য উইন্টার সোলজার
স্কারলেট জোহানস, ক্রিস ইভানস
রিও টু
জেসি ইসেনবার্গ, অ্যানা হ্যাথওয়ে
নোয়াহ
জন লোগান, ড্যারেন
ডাইভারজেন্ট
কেট উইন্সলেট, থিও জেমস
