রাহাদ সুমন
বানারীপাড়া সংবাদদাতা
বানারীপাড়ায় খোদাবখ্সা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ২১ এপ্রিল সন্ধ্যায় অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান জিয়াউল হক মিন্টু। বিশেষ অতিথি ছিলেন বানারীপাড়া প্রেসক্লাব সভাপতি রাহাদ সুমন ও সাবেক সভাপতি এস মিজানুল ইসলাম। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মো. আ. হাকিম ঘরামীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক মো. আলমগীর হোসেন ও নুরজাহান খানম, ইউপি সদস্য শাহজাহান সরদার, জাহাঙ্গির হোসেন সরদার প্রমুখ।
