জাপান সাংস্কৃতিক প্রতিনিধির চ্যানেল ভ্রমণ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২০:৫৭
জাপানের ৫ সদস্যের এক সাংস্কৃতিক প্রতিনিধি দল গতকাল আরটিভির কাওরান বাজারস্থ প্রধান কার্যালয় পরিদর্শন করে। পরিদর্শন কালে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ আশিক রহমান প্রতিনিধি দলকে বাংলাদেশের গণমাধ্যমের প্রশংসনীয় ভূমিকার নানা দিক তুলে ধরেন। প্রতিনিধি দলের সাথে আরটিভি পরিবারের সদস্যরা নানা বিষয়ে মত-বিনিময় করেন। এ প্রসঙ্গে সৈয়দ আশিক রহমান বলেন, ‘জাপান টিভি কর্মকর্তা ও ভিজ্যুয়াল জার্নালিস্টদের এই সফরটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দুই দেশ যৌথভাবে খুব শিগগিরই নতুন একটি প্রজেক্ট শুরু করব। প্রতিনিধি দলের সদস্যরা হচ্ছে মি. শিগ্যাকি তাগুচি, মি. তময়উকি ইওকই, মি. কিচি ইয়ামাগুচি, মি. কোনদো ও মিস কাতো কেই। উল্লেখ্য, দুই দেশের চ্যানেল কর্মীদের এই সম্মিলনের মূল উদ্যোক্ত হিসেবে ছিলেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ।