আজ প্রচার হবে ‘গল্প গানের আমন্ত্রণে’-এর বিশেষ পর্ব। অনুষ্ঠানে থাকবে বাংলাদেশের গণসংগীত শিল্পী ফকির আলমগীরের পরিবেশনায় শ্রমজীবী ও মেহনতি মানুষের গান। ফেরদৌস আরা বন্যার উপস্থাপনা এবং সেলিম দৌলা খান ও লানা খানের পরিচালনায় অনুষ্ঠানটি এটিএন বাংলায় প্রচার করা হবে আজ সকাল ৭টা ৩০ মিনিটে।