সুব্রত ভট্টাচার্য স্মরণসভা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:১৭
আজ বৃহস্পতিবার, সন্ধ্যা-৭টায় ফরিদপুর বান্ধবপল্লীতে প্রয়াত আলোকচিত্রী, সমাজ-সাধক ও পল্লীর পরম বান্ধব সুব্রত ভট্টাচার্য স্মরণে এক সভার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মাঙ্গলিক কীর্তন ও স্মৃতিতর্পণ করবেন বান্ধবপল্ল¬ীর প্রবীণজন ও প্রয়াতের গুণমুগ্ধ ঘনিষ্ঠ বন্ধুস্বজন। উল্লে¬খ্য, এই সাধন-কর্মবীর বিগত ৩ এপ্রিল পশ্চিমবঙ্গের বারাসাত শঙ্কর মঠে ৭৪ বছর বয়সে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র-কন্যাসহ বহু ভক্ত ও গুণগ্রাহী রেখে গেছেন।— প্রেস বিজ্ঞপ্তি