সুন্দরগঞ্জে ৯০ বছরেও বয়স্ক ভাতা পাননি লাল চাঁদ দাস

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩০
বয়সের ভাড়ে নুয়ে পড়ে হুইল চেয়ারে বসে সুন্দরগঞ্জের শোভাগঞ্জ-ধাপাচিলা রাস্তার পাশে বসে ভিক্ষাবৃত্তি করে মরুয়াদহ গ্রামের লাল চাঁদ দাস (৯০) সংসার চলে। এক সময় লাল চাঁদ দাসের সংসারে ছিল ৪ পুত্র ও ২ কন্যাসহ স্ত্রী। অভাবের সংসারে ধার-দেনা করে ছেলে-মেয়েদের বিয়ে দিয়েছেন। সময়ের ব্যবধানে ছেলেরা বিয়ে করে আলাদা জীবন-যাপন করছে। ছেলে-মেয়েরা বৃদ্ধ পিতা-মাতার খোঁজ-খবর রাখেন না। বৃদ্ধ পিতা-মাতার দিন চলে খেয়ে-না খেয়ে। ছোট একটি চালা ঘরে তাদের বসবাস। ইউপি চেয়ারম্যান ও সদস্যদের কাছে ধরনা দিয়েও কোন সরকারি সুযোগ-সুবিধা পাননি। এমনকি একটি বয়স্ক ভাতার কার্ডও পাননি। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান জানান, লাল চাঁদ দাসকে সামনের বরাদ্দ থেকে কার্ড দেয়া হবে।