মতলবে কার্টার একাডেমি ৩০ পরীক্ষার্থীর বৃত্তি লাভ

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩২
২০১৩ সালে জেএসসি পরীক্ষায় কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে ‘দি কার্টার একাডেমি’ অসাধারণ ফলাফল অর্জন করেছে। ৩০ জন ছাত্র ২০১৩ সালে জেএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে এবং ৩০ জন ছাত্রই জিপিএ-৫ অর্জন করে। তার মধ্যে ২৩ জন ছাত্র পেয়েছে গোল্ডেন জিপিএ-৫। প্রকাশিত জুনিয়র বৃত্তি ফলাফলেও আশাতীত সাফল্য অর্জন করেছে। উক্ত ফলাফলে ৩০ জন ছাত্রের মধ্যে ১১ জন ছাত্র ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করার গৌরব অর্জন করেছে ও ১৩ জন পেয়েছে সাধারণ গ্রেডে । মেধাভিত্তিক ট্যালেন্টপুলে বৃত্তি অর্জনকারী ছাত্ররা হলো: জিসান আহমেদ, মো. সোহাগ সিকদার, আব্দুর রহমান আল মামুন, মো. ফয়সাল আহমেদ, মো. রাহিমুল ইসলাম, মো. রোকনুজ্জামান চৌধুরী, ফেরদৌস মুন্সী, মো. সাফিন আহমেদ, আশরাফুল আলম, মিনজাজুল ইসলাম এবং রেদোয়ান আহমেদ রাফিন। সাধারণ বৃত্তি অর্জনকারী ছাত্ররা হলো: মো. আজিজুল হক রামীম, মো. আফসার রাব্বি, মো. ফরহাদ হাসিব, মো. রুবায়েতুল ইসলাম, মো. মেহরাজ আবেদীন, আবু সুফিয়ান সোহাগ, মানিক মিয়া, রিয়াজ হোসেন শান্ত, মো. জাহিদুল ইসলাম তারেক, মোহম্মদ উল্যাহ, মো. মিজানুর রহমান মিজান, সাইদুল মুরসালিন ঐশী এবং মো. ইমরান পাঠান।