কঠোর ইসলামি আইন চালু হতে যাচ্ছে ব্রুনাইয়ে

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৩
কঠোর ইসলামি আইন চালু করতে যাচ্ছে ব্রুনাই। আজ বৃহস্পতিবার থেকে দেশটিতে ওই আইনটি চালু হওয়ার কথা। বুধবার সেদেশের সুলতান হাসানাল বলকিয়া এ ঘোষণা দেন। নতুন এ ঘোষণা অনুযায়ী দেশে শরিয়াহ আইন চালু হবে। এর ফলে সেখানে চুরির জন্য অঙ্গ-প্রত্যঙ্গ কাটা এবং ব্যাভিচারের জন্য পাথর নিক্ষেপের মাধ্যমে মৃত্যুদণ্ডের বিধান চালু হবে। গত এপ্রিলে জাতিসংঘ ব্রুনাইয়ের এ ধরনের পদক্ষেপের বিরুদ্ধে গভীর উদ্বেগ প্রকাশ করে।