সংবাদ কণিকা

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২১:৩৩
ব্রিটিশ লাইব্রেরিতে ৩শ’ বছরের পুরনো সংবাদপত্রের তথ্য ব্রিটিশ লাইব্রেরিতে আনুষ্ঠানিকভাবে নিউজরুম চালু করা হয়েছে। এখানে ৩শ’ বছরেরও বেশি পুরনো সংবাদপত্র সম্পর্কে জানা যাবে। এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। লাইব্রেরিতে টেলিভিশন ও রেডিওতে সম্প্রচারিত খবরের সংগ্রহও রয়েছে। এতে ৪০ হাজারের অধিক অনুষ্ঠান সংরক্ষণ করা হয়েছে, যা ২০০৭ সাল থেকে সংগ্রহ করা হয়। ব্রিটিশ লাইব্রেবির প্রধান বলি কিটিং বলেন, সংবাদপত্রকে সাধারণত ইতিহাসের প্রথম খসড়া হিসেবে গণ্য করা হয়। —এএফপি টুইটারেও সম্পর্ক ভাঙছে সম্পর্ক ভেঙে যাওয়ার জন্য আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুককে দায়ী করা হলেও আরেক সামাজিক মাধ্যম টুইটারেও একই ধরনের নেতিবাচক ফল আসছে বলে গবেষকরা জানতে পেরেছেন। গবেষণা প্রতিবেদনে বলা হয়, সন্দেহ, অবিশ্বাসের কারণে সম্পর্ক ভাঙলেও টুইটার এবং ফেইসবুকের মত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও এর জন্য দায়ী। ব্যবহারকরীরা এ ধরনের নেতিবাচক ক্ষতির শিকার হয়ে থাকলে তাদের উচিত পরিমার্জিত ও ভারসাম্যপূর্ণভাবে এ যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করা। —রয়টার্স