বিশ্ব জাকের মঞ্জিলে আজ হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরীর (কুঃ ছেঃআঃ) বিশ্ব ফাতেহা শরীফ পালন শেষ হবে। বুধবার দিবাগত রাত ১২টা থেকে শুরু হয়ে বৃহস্পতিবার ফজরের নামাজের পর পবিত্র রওজা শরীফ জিয়ারত ও আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে। ২০০১ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
এ উপলক্ষে লাখ লাখ বিশ্বাসী নারী-পুরুষ এখন সমবেত হয়েছেন বিশ্ব জাকের মঞ্জিলে। হুজুরের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহ্ফুজুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের দফায় দফায় সাক্ষাত্ ও বিশেষ নসিহত দান করছেন।
