অবশেষে কুড়িগ্রাম সিভিল সার্জন বদলি

আপডেট : ৩০ এপ্রিল ২০১৪, ২৩:৪৭
অবশেষে কুড়িগ্রাম সিভিল সার্জনকে বদলি করা হয়েছে। কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগের বেহাল দশা ও সিভিল সার্জনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ উল্লেখ করে গত রবিবার দৈনিক ইত্তেফাকে সংবাদ প্রকাশের পর তাকে বদলি করা হয়েছে। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. লোকমান হাকিমকে ঢাকাস্থ মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের আদেশক্রমে বদলির আদেশ দেয়া হয়েছে। মঙ্গলবার রাতে কুড়িগ্রাম সিভিল সার্জন অফিসে বদলির আদেশ এসে পৌঁছায়। সংশ্লিষ্ট সুত্র জানায়, তার বিরুদ্ধে দৈনিক ইত্তেফাকে সংবাদ পরিবেশন হলে তা স্বাস্থ্য বিভাগের নজরে আসে। এরপর তাকে দ্রুত কুড়িগ্রাম থেকে মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের কার্যালয়ে বার্ষিক গোপনীয় শাখার সহকারি পরিচালক পদে বদলি করা হয়। এদিকে, মুন্সিগঞ্জের উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মো. জয়নাল আবেদিনকে কুড়িগ্রামে সিভিল সার্জন হিসেবে বদলি করা হয়েছে। কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. লোকমান হাকিম বদলির আদেশটির সত্যতা নিশ্চিত করে জানান, এটা তার স্বাভাবিক বদলি।