চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে রোবট দৌড় প্রতিযোগিতা ও আন্তর্জাতিক সম্মেলন। ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং এন্ড রিনিউবল এনার্জি’ নামক দুই দিনব্যাপী সম্মেলন ও রোবট দৌড় দ্বিতীয়বারের মতো আয়োজন করেছে চুয়েটের যন্ত্রকৌশল বিভাগ। দেশের ১৬টি বিশ্ববিদ্যালয়ের মোট ৬৭টি দল তাদের উদ্ভাবিত রোবট নিয়ে এই রোবট দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে। রোবট দৌড় আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে চুয়েটের গবেষণামূলক শিক্ষার্থীদের সংগঠন ‘রোবোমেকাট্রনিং এসোসিয়েশন’। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশের অংশগ্রহণে এই সম্মেলনে মালয়েশিয়ার ৪টি, অস্ট্রেলিয়ার ৮টি, কোরিয়ার ৩টি, জাপানের ১টি , ইউএস-এর ১টি ও জার্মানির ১টি ছাড়াও মোট ১৮৭টি গবেষণাপত্র প্রকাশ করা হবে।
উল্লেখ্য, ২০১১ সালে প্রথমবারের মতো এই সম্মেলন আয়োজন করে যন্ত্রকৌশল বিভাগ। অনুষ্ঠানটির মিডিয়া সহযোগী হিসেবে আছে ‘দৈনিক ইত্তেফাক’।
