আজ মহান মে দিবস।এ উপলক্ষে আজ আখাউড়া স্থল বন্দর দিয়ে আমদানী-রপ্তানী বন্ধ থাকবে। বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শন এক বিজ্ঞপ্তির মাধ্যমে আমদানী-রপ্তানী কার্যক্রম বন্ধ থাকার বিষয়টি বন্দরে কর্মরত সকল আমদানী-রপ্তানীকারক, সিএন্ডএফ এজেন্ট এসোসিয়শন ও সংশ্লি¬ষ্ট সকলকে অবহিত করেছে। আখাউড়া স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন বাবুল এ তথ্য নিশ্চিত করেছেন।
