এক হাজার পর্বের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে মাছরাঙা টেলিভিশনের অন্যতম অনুষ্ঠান ‘রাঙা সকাল’। ৩ মে প্রচারিত হবে এর হাজারতম পর্ব। এ উপলক্ষে বিশেষ আয়োজনে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত তিন ঘণ্টা সরাসরি সম্প্রচারিত হবে হাজারতম পর্বের অনুষ্ঠান। গান পরিবেশন করবেন শামা রহমান ও খায়রুল আনাম শাকিল। গুণীজনদের বায়োগ্রাফিক্যাল এই অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন কিংবদন্তি কণ্ঠশিল্পী ফিরোজা বেগম।
