শুধুমাত্র আমিরের কারণে

আপডেট : ০২ মে ২০১৪, ১৯:১৭
সম্প্রতি এনডি টিভির সাংবাদিকদের সমন্বয়ে অনুষ্ঠিত একটি অ্যওয়ার্ড অনুষ্ঠানে ‘ওম্যান অব দ্য ইয়ার’ হিসেবে পুরস্কৃত হন কঙ্গনা রানাউত। শুরুতে মনোনয়নের পর এই অ্যাওয়ার্ড নেওয়ার ব্যাপারে মোটেই আগ্রহ ছিল না এই বলিউড কুইনের। অতঃপর আয়োজকরা আমির খানের নাম বলতেই সব কাজ ছেড়ে হাজির হন। আর তা অ্যাওয়ার্ডটি নেওয়ার সময় অকপটে স্বীকার করেন তিনি। কঙ্গনা বলেন, ‘বলতে দ্বিধা নেই অনেক কাজের ঝামেলার কারণে এই অনুষ্ঠানটি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু আয়োজকরা যখন বললেন যে আমিরের হাত থেকে পুরস্কার নেওয়ার সুযোগ আছে। তখন দৌড়ে চলে আসি। কারণ এটা আমার কাছে অনেক বড় পুরস্কার যে আমির খানের মতো একজন অভিনেতার হাত থেকে আমি কোনো পুরস্কার নিচ্ছি।’ অ্যাওয়ার্ড অনুষ্ঠানের প্রচলিত রীতিবিরোধী আমির খানও এই অনুষ্ঠানে আসার কারণ উল্লেখ করে বলেন, ‘আমি মনে প্রাণে বিশ্বাস করি যে কঙ্গনার সাম্প্রতিক সময়ের ছবিগুলোতে একটা দারুণ নারীবাদী চরিত্র উঠে আসছে। ও কাজের ব্যাপারে সবচেয়ে বেশি সিলেক্টিভ। এমন না যে প্রচারের পেছনে ছোটে। তাই সবমিলিয়ে আমিও ওর নামটি শোনা পর রাজি হই অনুষ্ঠানে আসার জন্য। কারণ পুরস্কারটি একেবারে যোগ্য একজনের হাতেই উঠছে।’ উল্লেখ্য কঙ্গনার সর্বশেষ ছবি ‘কুইন’-এর প্রচারের সময়ও আমির এসেছিলেন।