চ্যানেল আইতে আজ রাত ৯টা ৩৫ মিনিটে প্রচার হবে কৃষি অর্থনীতি ও কৃষি উন্নয়নবিষয়ক তথ্যমূলক প্রামাণ্য অনুষ্ঠান হূদয়ে মাটি ও মানুষ। নিয়মিত আয়োজনের মধ্যে থাকছে—কৃষি অর্থনীতি ও কৃষি উন্নয়নের ওপর মূল প্রতিবেদন, বিভিন্ন বিষয়ে মিনি প্রতিবেদন, কৃষি টিপস, সফল কৃষক ও কৃষি গবেষকদের সাক্ষাত্কার ইত্যাদি। অনুষ্ঠানটি পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনা করছেন শাইখ সিরাজ।
