সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের একটি মার্কেটে সরকারি বাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে। মানবাধিকার কর্মীরা বৃহস্পতিবার এ খবর জানিয়েছেন। এলাকাটি সিরিয়ার বিদ্রোহীদের নিয়ন্ত্রণাধীন। আলেপ্পোর স্থানীয় সংবাদ মাধ্যমে বলা হয়, মার্কেট ও আবাসিক স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চলানো হয়েছে। এতে কমপক্ষে ৪০ জনের প্রাণহানি হয়েছে। এর আগে বুধবারও সরকারি বিমান হামলায় ১০ স্কুলগামী শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছিল।
