টুটকা

পুদিনার গুণ

আপডেট : ০২ মে ২০১৪, ২০:৪৮
পুদিনায় বিদ্যমান মেনথল উদ্দীপক, বায়ুনাশক, পাকস্থলীর শক্তিবর্ধক, শীতলকারক ও চর্ম রোগে কার্যকরী। পুদিনা ডায়রিয়া, কলেরা ও জন্ডিসে কার্যকরী। ট্যানিন অ্যান্টিসেপ্টিক, রক্তক্ষরণ প্রতিরোধক ও ক্ষতসরক। পুদিনা ফুসফুস ও কিডনির মাধ্যমে দেহ হতে ক্ষতিকর বর্জ্য পদার্থ অপসারণে সহায়তা করে। পুদিনা সন্ধি ব্যথা, মাথা ব্যথা, দাঁত ব্যথা, বমি, অজীর্ণতা, গলার প্রদাহ ও মুখের দূর্গন্ধ দূর করে।