বাংলাদেশ সেনাবাহিনী ফুটবল প্রতিযোগিতায় ৩৩ পদাতিক ডিভিশন অঞ্চল দল চ্যাম্পিয়ন এবং ৬৬ পদাতিক ডিভিশন অঞ্চল দল রানারআপ হয়েছে। এতে ৩৩ পদাতিক ডিভিশন দলের সৈনিক ওমর ফারুক সেরা খেলোয়াড় এবং ৬৬ পদাতিক ডিভিশন দলের সৈনিক মোঃ আব্দুল হাদী সেরা নবীন খেলোয়াড় বিবেচিত হন।
গত বুধবার ৬৬ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় রংপুরের খোলাহাটিতে বীর উত্তম শহীদ মাহবুব সেনানিবাসে অনুষ্ঠিত হয় খেলাটি। ব্রিগেডিয়ার জেনারেল মোঃ কবিরুজ্জামান ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সেন্টার অ্যান্ড স্কুলের (ইএমইসিএন্ডএস) কমান্ড্যান্ট ফাইনালে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের পুরস্কার তুলে দেন। এ সময় রংপুর অঞ্চলে কর্মরত ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ সেনাবাহিনীর সকল পর্যায়ের অফিসার ও সৈনিকগণ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির।
