জাপানে অনুষ্ঠিত বিশ্ব টেবিলটেনিস চ্যাম্পিয়শিপে বাংলাদেশ পুরুষ দল গ্রুপ রানার্সআপ হয়েছে। বাংলাদেশ ৫ খেলায় ৯ পয়েন্ট পেয়ে এস গ্রুপে দ্বিতীয় হয়ে নকআউট পর্বে উঠেছিল।
চতুর্থ রাউন্ডে বাংলাদেশ ৩-০ সেটে কঙ্গোকে হারালেও পঞ্চম রাউন্ডে একই ব্যবধানে হেরে গেছে কঙ্গোর বিরুদ্ধেই।
বিশ্ব টিটির গ্রুপ পর্বে ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে এবং ১ ম্যাচে হেরেছে বাংলাদেশ পুরুষ দল। একই আসরে বাংলাদেশ মহিলা টিটি দল ৫ রাউন্ড খেলে ৭ পয়েন্ট নিয়ে চতুর্থ হয়ে গ্রুপ পর্বেই বিদায় নেয়। গতকাল শেষ রাউন্ডে মহিলা দল ৩-০ সেটে হেরে গেছে সিশেলেসের কাছে। মহিলা দল ৩ ম্যাচে জিতেছে আর হেরেছে দুই ম্যাচ।
