শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই। সেই বইয়ের সহায়ক হলো গাইড বই (যা আমরা সাধারণ মানুষ মনে করে থাকি)। এসব গাইড বই শিক্ষার্থীদের মেধাকে বিকশিত না করে করছে সীমিত। এমনিতেই গাইড বই থেকে পড়াশোনা করে শিক্ষার্থীরা ভুল শিক্ষা গ্রহণ করছে। দেশে এসব অবৈধ গাইড তৈরি করে দেশের শিক্ষার্থীদের মেধাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। আর এই গাইডের প্রতি আকৃষ্ট হওয়ার পেছনের কারণ হচ্ছে শিক্ষকদের অবহেলা। কিছু অসাধু অর্থলোভী শিক্ষকের জন্য সাধারণ শিক্ষার্থীরা তাদের মানসম্মত শিক্ষার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাঁরা বিভিন্ন প্রকাশনী থেকে কিছু টাকা পাওয়ার আশায় সাধারণ শিক্ষার্থীদের নির্দেশ দিচ্ছেন নিষিদ্ধ গাইড বই কেনার জন্য। শিক্ষার্থীদের কাছে গাইড বই বিক্রি ও তৈরি সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এমনকি এসব গাইড তৈরির সঙ্গে যারা জড়িত সে সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আইনও তৈরি করা হয়েছে। আমরা চাই এই আইনের যথাযথ প্রয়োগ। গাইড বই থেকে মুক্তি দেওয়া হোক শিক্ষার্থীদের।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
