ক্রিকেট নিয়ে সংঘর্ষ

নোয়াখালীতে বিএনপি সমর্থকদের বাড়িতে আওয়ামী লীগের হামলা

আপডেট : ০২ মে ২০১৪, ২১:৫৬
ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষের জের ধরে গত বৃহস্পতিবার রাতে জেলার সোনাইমুড়ী উপজেলার আমিশাপাড়ার নাওড়ী গ্রামে বিএনপি সমর্থকদের ঘর-বাড়ি ও দোকানপাটে হামলা ও ভাংচুর চালিয়েছে আওয়ামী লীগ সমর্থকরা। এসময় হামলাকারীরা বোরো ধানের পালায় অগ্নিসংযোগ করলে এক মহিলার গায়ে আগুন ধরে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, ঘটনার দিন বিকালে এলাকার মাঠে ক্রিকেট খেলা নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এঘটনার জের ধরে আওয়ামী লীগ ও বিএনপির সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে রাতে প্রায় দেড় শতাধিক আওয়ামী লীগ সমর্থক সংঘবদ্ধ হয়ে বিএনপি সমর্থকদের বাড়িতে হামলা চালায়।