চট্টগ্রাম থেকে ঢাকা অভিমুখী সোনার বাংলা আন্তঃনগর ট্রেনের সঙ্গে যাত্রীবাহী বাসের সংঘর্ষে ৪ জন নিহত ও ১৫ আহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় শর্শদি স্টেশনের আউটারে পৌঁছলে রেলক্রসিং পার হওয়ার সময় বাসকে সজোরে আঘাত করলে এ দুর্ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শর্শদি স্টেশনের আউটারে রেলক্রসিংয়ের উপর যে বেড়িয়ার থাকার কথা ছিল আন্তঃনগর ট্রেনটি রেলক্রসিং অতিক্রম করার সময় বেড়িয়ার না দেওয়ার কারণে হঠাৎ করে যাত্রীবাহী বাসটি রেললাইনের উপর উঠে গেলে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনা সম্পর্কে স্টেশন মাস্টারের সাথে যোগাযোগ করতে চাইলে তাকে পাওয়া যায়নি। এদিকে ফেনী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে দ্রুত গিয়ে নিহত ও আহতদের উদ্ধার করে ফেনী আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইত্তেফাক/আরকেজি
