জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা

আপডেট : ০৩ মে ২০১৪, ১৯:৩২
ক্যামেরা ফিল্মের উপর কিসের প্রলেপ থাকে? সাধারণ বিজ্ঞান জ্যোতি ভূষন বিশ্বাস প্রভাষক রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা অধ্যায়: ১১ (আলো) জ্ঞানমূলক: ১। আলোক রশ্মি এক স্বচ্ছ মাধ্যম থেকে অন্য স্বচ্ছ মাধ্যমে প্রবেশ করলে আলোক রশ্মির দিক পরিবর্তন করাকে কী বলে? ক) আলোর প্রতিসরণ খ) আলোর প্রতিফলন গ) সংকট কোণ ঘ) পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন। উ:ক ২। মানবদেহের পাকস্থলী দেখার জন্য কোনিট ব্যবহার করা হয়? ক) টেলিস্কোপ খ) আলোক নল গ) ম্যাগনেফাইং গ্লাস ঘ) থার্মোমিটার উ:খ ৩। উপযুক্ত ফ্রেমে আবদ্ধ উত্তল লেন্সকে কী বলে? ক) পঠন কাঁচ খ) ভোল্টমিটার গ) অপটিক্যাল ফাইবার ঘ) টেলিস্কোপ উ:ক ৪। একটি বিম্বকে চোখের স্পষ্ট দর্শনের নিকটতম দূরত্বে রাখলে খালি চোখে বিম্বটিকে কী রকম দেখা যাবে? ক) আবছা স্পষ্ট খ) আবছা অস্পষ্ট গ) সবচেয়ে স্পষ্ট ঘ) সবচেয়ে অস্পষ্ট উ:গ ৫। আলোর প্রতিসরণের সূত্র কয়টি? ক) ২টি খ) ৩টি গ) ৪টি ঘ) ৫টি উ:ক ৬। পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের শর্ত কয়টি? ক) ১টি খ) ২টি গ) ৩টি ঘ) ৪টি উ:খ ৭। শ্বেতমণ্ডলের সামনের অংশকে বলা হয়— ক) কর্ণিয়া খ) আইরিস গ) তারারন্ধ্র ঘ) রেটিনা উ:ক ৮। ক্যামেরা ফিল্মের উপর কিসের প্রলেপ থাকে? ক) জিংক সালফেট খ) সোডিয়াম সালফেট গ) সিলভার হ্যালাইড ঘ) সিলভার নাইট্রেট উ:গ ৯। বস্তুর নেগেটিভ তৈরির পূর্বে ফিল্মকে পানিতে ধুয়ে হাইপোতে ডুবানো হয়, হাইপোর রাসায়নিক নাম কী? ক) সিলভার নাইট্রেট খ) সিলভার হ্যালাইড গ) সালফিউরিক এসিড ঘ) সোডিয়াম থায়োসালফেট উ: ঘ ১০। কোনটিতে কম বিবর্ধন পাওয়া যায়? ক) সরল অণুবীক্ষণ যন্ত্র খ) জটিল অণুবীক্ষণ যন্ত্র গ) নভোবীক্ষণ যন্ত্র ঘ) গ্যালিলিও দুরবীক্ষণ যন্ত্র উ:ক ১১। আপতিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে? ক) আপতন কোণ খ)প্রতিসরণ কোণ গ) প্রতিফলন কোণ ঘ) অভিলম্ব কোণ উ:ক ১২। প্রতিসরিত রশ্মি ও অভিলম্বের মধ্যবর্তী কোণকে কী বলে? ক) প্রতিসরণ কোণ খ) আপতন কোণ গ) অভিলম্ব কোণ ঘ) প্রতিফলন কোণ উ:ক ১৩। প্রতিফলিত রশ্মি অভিলম্বের সাথে যে কোণ উত্পন্ন করে তাকে কি বলে? ক) প্রতিফলন কোণ খ) আপতন কোণ গ) অভিলম্ব কোণ ঘ) প্রতিসরণ কোণ উ:ক ১৪। কোনিটতে প্রতিসরণের নীতি ব্যবহূত হয়? ক) দর্পণে খ) আয়নায় গ) হ্যারিকেনে ঘ) ক্যামেরায় উ:ঘ ১৫। সংকট কোণের জন্য প্রতিসরণ কোণের মান কত? ক) ৩০০ খ) ৪৫০ গ) ২৪০ ঘ) ৬০০ উ:ঘ ১৬। হীরকের সংকট কোণের মান কত হবে? ক) ৯০০ খ) ৬৪০ গ) ২৪০ ঘ) ৬০০ উ:গ ১৭। নীচের কোনিট সরু কাঁচ তন্তু? ক) অপটিক্যাল ফাইবার খ) ম্যাগনেফাইং গ্লাস গ) অণুবীক্ষণ যন্ত্র ঘ) টেলিস্কোপ উ:ক ১৮। অস্পষ্ট লেখাকে স্পষ্ট করে দেখার স্বল্প ফোকাস দূরত্বের কোনিট ব্যবহার করা হয়? ক) উত্তল লেন্স খ) উত্তল দর্পণ গ) অবতল লেন্স ঘ) অবতল দর্পণ উ:ক ১৯। কোন্ বিজ্ঞানী আলোর প্রতিসরণের সূত্র আবিষ্কার করেন? ক) হাইগেন খ) রোমার গ) গিলবার্ট ঘ) মেল উ:ঘ ২০। নিচের কোন্ ক্ষেত্রে আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ঘটে? ক) i >Qc খ) i =Qc গ) i 90০ উ:ক অনুধাবনমূলক: ২১। বায়ু থেকে আলো নিচের কোন্ মাধ্যমে প্রবেশকালে দিকের বেশি পরিবর্তন ঘটে? ক) কাঁচ খ) পানি গ) গ্লিসারিন ঘ) কেরোসিন উ:ক ২২। উত্তল লেন্সের ফোকাস দূরত্বের মধ্যেস্থাপিত কোনো বস্তুর বিম্ব কেমন হয়? ক) উল্টো খ) খর্বিত গ) বাস্তব ঘ) অবাস্তব উ:ঘ ২৩। মানব চক্ষুর সাথে নীচের কোনিটর কার্যপ্রণালীর মিল আছে? ক) মোবাইল ফোন খ) ক্যামেরা গ) কম্পিউটার ঘ) টেলিভিশন উ:খ ২৪। ক্যামেরার আলোক চিত্রগ্রাহী প্লেটে লক্ষ্যবস্তুর জন্য কী ধরনের প্রতিবম্ব ফেলা হয়? ক) একটি বাস্তব, সোজা ও বিবর্ধিত খ) একটি বাস্তব সোজা ও খর্বিত গ) একটি বাস্তব, উল্টা ও খর্বিত ঘ) একটি অবাস্তব, উল্টা ও খর্বিত উ:গ ২৫। নিচের কোনিট চোখের কোটরের মধ্যে চারদিকে ঘুরানো হয়? ক) অক্ষি গোলক খ) আইরিস গ) অক্ষিপট ঘ) তারাবক্স উ:ক