শাকিব-অপু বিশ্বাসের বিগ বাজেটের চলচ্চিত্র ‘রাজা হ্যান্ডসাম’ ছবির শুটিং ইউনিট প্রথম পর্বের শুটিংয়ের জন্য আগামী মাসের ২য় সপ্তাহে লন্ডন যাচ্ছে। ‘রাজা হ্যান্ডসাম’ ছবির লন্ডন অংশের শুটিংয়ের সার্বিক সহযোগিতায় থাকছে লন্ডনের বিখ্যাত কেবি পিকচার্স। ছবিটি প্রসঙ্গে প্রযোজনা সংস্থা থেকে জানায়, ভিসা জটিলতার জন্য পূর্ব নির্ধারিত সময়ে লন্ডন পর্বের শুটিং শুরু করা যায়নি। তবে এই মুহূর্তে শুটিং সংশ্লিষ্ট সবার ভিসাসহ আনুষঙ্গিক কাগজপত্র সম্পন্ন হয়েছে এবং আর কোনো সমস্যা দেখা না দিলে বছরের শেষ নাগাদ ‘রাজা হ্যান্ডসাম’ ছবিটি একযোগে বাংলাদেশ, ইংল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য এবং অস্ট্রেলিয়ায় রিলিজের পরিকল্পনা রয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার ও ঢাকার একাধিক আকর্ষণীয় লোকেশনে হবে ছবির দ্বিতীয় পর্বের শুটিং। ছবিটি প্রসঙ্গে অভিনেত্রী অপু বিশ্বাস বলেন, ‘আসছে দিনগুলোতে আমার আর শাকিব জুটির যে সকল ছবি রিলিজ হচ্ছে তা সবই অকল্পনীয় বাজেট। সেই ধারাবাহিকতায় ‘রাজা হ্যান্ডসাম’ ছবিটি বিশ্বমানের একটি চলচ্চিত্র হতে চলেছে।’ তবে শাকিব মারফত জানা যায়, লন্ডনে ‘রাজা হ্যান্ডসাম’ ছবির শুটিং কালে তার নিজস্ব প্রযোজনার ছবি ‘হিরো দ্য সুপারস্টার’ ছবিটিরও কিছু কাজ করে ফিরবেন।
