সেলফি তোলার এখন হিড়িক নয়, শুধু একটা রীতিতে পরিণত হয়েছে। যা মার্কিন প্রেসিডেন্ট থেকে শুরু করে অস্কার, গ্র্যামি পর্যন্ত ছড়িয়েছে। বলিউডের অস্কার হিসেবে দাবি করা আইআইফাতে তাই শহীদ কাপুরের উদ্যোগে এই সেলফিতে অল্প ক’জন তারকা থাকলেও নানা কারণেই এটি গুরুত্ব বহন করে।