দাউদকান্দি থেকে অপহূত স্কুলছাত্র কসবায় উদ্ধার

আপডেট : ০৩ মে ২০১৪, ২১:৩০
দাউদকান্দি উপজেলার সুন্দলপুর স্কুল থেকে অপহূত ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা থেকে উদ্ধার করা হয়েছে। সুন্দলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল মিল্লাত খোকন জানান, ৩০ এপ্রিল একদল অপহরণকারী দশপাড়া মাদ্রাসার নিকট থেকে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র পারভেজকে নেশা জাতীয় দ্রব্য শুঁকিয়ে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। কসবায় পৌঁছার পর নেশা কেটে গিয়ে জ্ঞান ফিরলে পারভেজ কৌশলে মাইক্রোবাস থেকে লাফ দিয়ে পড়ে চিত্কার দেয়। এ সময় আশপাশের লোকজন জড়ো হলে সে ফোন নম্বর দেয়। ফোন পেয়ে তার অভিভাবকগণ কসবা গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে আসে। পারভেজ দাউদকান্দির বেকি সাতপাড়া গ্রামের আলাউদ্দীনের পুত্র।