২৯ এপ্রিল দৈনিক ইত্তেফাকে প্রকাশিত “নওগাঁয় ১৪ হাজার হেক্টর বোরো জমি ফেটে চৌচির” সংবাদের বিষয়ে নওগাঁ পল্লী বিদ্যুত্ সমিতি প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, নওগাঁ পবিস-এর আওতাধীন নিয়ামতপুর উপজেলার ৫টি ইউনিয়নের প্রায় ২শ’ গভীর নলকূপের সেচ কার্যক্রম বন্ধ কথাটি সত্য নয়। ২৩ এপ্রিল বৈদ্যুতিক ট্রান্সফরমার নষ্ট হওয়ায় ৫টি ইউনিয়নে বিদ্যুত্ সরবরাহ বন্ধ হলে তাত্ক্ষণিক বিকল্পভাবে বিদ্যুত্ সরবরাহ নিশ্চিত করা হয়। ২৫ এপ্রিল নতুনভাবে ট্রান্সফরমার স্থাপন করা হয়, কিন্তু চালু করা সম্ভব হয় নাই। পুনরায় ২৮ এপ্রিল ৫ এমভিএ ট্রান্সফরমার স্থাপন করে উপকেন্দ্রটি চালু করা হয়েছে। সংবাদের চিত্রে উপস্থিত ব্যক্তি ও তার ভাই মিলে সমিতির কর্মকর্তা ও কর্মচারীদের বেদম মারপিট এবং সমিতির উপকেন্দ্রের ক্ষতিসাধন করেন। প্রকৃত ঘটনা আড়াল করার জন্য সংবাদটি ছাপানো হয়েছে বলে সমিতি কর্তৃপক্ষ মনে করেন।
