টঙ্গীতে তিনদিনে স্কুলছাত্রসহ নিখোঁজ ৩

আপডেট : ০৩ মে ২০১৪, ২৩:১৭
জেলায় গত তিনদিনে তিন ব্যক্তি নিখোঁজের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনায় টঙ্গী মডেল থানায় পৃথক তিনটি সাধারণ ডায়েরি করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন, টঙ্গী শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র মো. ইলিয়াছ, সাতাইশ এলাকার হকার মনির হোসেন ও ফকির মার্কেট এলাকায় কারখানার সুপারভাইজার মো. শহিদুল ইসলাম। নিখোঁজ মো. ইলিয়াছের বড় বোন আসমা আক্তার জানান, গত শুক্রবার তার ভাই বাসা থেকে বের হয়। তারপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে টঙ্গী মডেল থানার অফিসার ইনচার্জ জানান, বিষয়টি নিয়ে তদন্ত চলছে। দু’এক দিনের মধ্যে প্রকৃত ঘটনা সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।