আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে লোকাঙ্গন সাংস্কৃতিক সংগঠনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। গতকাল শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যশালা মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে লোকসঙ্গীত শিল্পী কুটি মনসুরকে সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব রণজিত্ কুমার বিশ্বাস, অতিরিক্ত সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী।
