গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ০৪ মে ২০১৪, ২০:১১
প্রথম বিশ্বযুদ্ধ শুরুর একশ বছর পর সেই সময়টির কথা সবাইকে আরও একবার মনে করিয়ে দিতেই সম্প্রতি চমকপ্রদ এক আয়োজন করেছিল যুক্তরাজ্যের হ্যাম্পশায়ারের ফার্নবরোতে অবস্থিত সিক্সথ ফর্ম কলেজের শিক্ষার্থীরা। প্রাণঘাতী এই যুদ্ধে যারা নানা সময়ে তাদের জীবন উত্সর্গ করেছেন তাদেরকে স্মরণ করতেই এদিন কলেজের শিক্ষার্থী ও একদল স্বেচ্ছাসেবকের সমন্বয়ে তৈরি করা হয় সবচেয়ে বড় মানব ফুল। আর নানা রঙের পোশাক পড়া মানুষের সহায়তায় তৈরি করা এই পপি ফুলটিতে সবমিলিয়ে অংশ নেন রেকর্ড ২,২৫০ জন অংশগ্রহণকারী।