আজ ২২ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ৫ রজব, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৩৫ মিনিটে এবং সূর্যাস্ত ৬-৩০ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:৫। আপনার উপর প্রভাবকারী গ্রহ: বুধ ও শুক্র। আপনার শুভসংখ্যা:৫ ও ৬। শুভবার: বুধ ও শুক্রবার। শুভরত্ন: হীরা ও পান্না।
প্রকৃতিগতভাবেঃ মৌলিক মানসিক গুণাবলীতে ভূষিত। পর্যবেক্ষণ ও বিশ্লেষণ ক্ষমতা অসাধারণ। ধীশক্তি প্রবল। স্বাধীনচেতা ও মেধাবী যে কোনো পরিস্থিতি বা ব্যক্তির সাথে সহজে খাপ খাইয়ে নিতে পারেন। কিন্তু তাদের দ্বারা সহজে প্রভাবিত হন না। সহজে মিশতে পারেন, কিন্তু গভীর বন্ধুত্বের বন্ধনে সহজে আবদ্ধ হন না। জীবনে অনেক বাধার সম্মুখীন হবেন। কিন্তু মানসিক দৃঢ়তা সব সংকট কাটিয়ে উঠতে সাহায্য করবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: কার্ল মার্কস, দার্শনিক সরেন বিয়েরকেগাড, রাজনীতিক জৈল সিং, সাংবাদিক নিখিল সেন, বিপ্লবী প্রীতিলতা ওয়াদ্দেদার, মেহের কবীর, খন্দকার রেজাউল হক প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ দাম্পত্য ভুল বুঝাবুঝি দেখা দিতে পারে। পারিবারিক মত বিরোধ এড়িয়ে চলার চেষ্টা করুন। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না। মন দুশ্চিন্তাগ্রস্ত থাকতে পারে। সামাজিক কাজকর্মে অংশ নিতে পারেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ প্রণয়ে সাফল্য আসতে পারে। রোমান্টিক প্রস্তাবে সাড়া পেতে পারেন। মিথ্যা বদনামের আশঙ্কা আছে। অপ্রত্যাশিত প্রাপ্তির যোগ আছে। নতুন কোনো কাজের দায়িত্ব পেতে পারেন। যাত্রা ও যোগাযোগ শুভ।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ কর্ম পরিবেশ অনুকূল থাকবে। কাজ-কর্মে সুফল পেতে পারেন। লেখক ও শিল্পীদের জন্য দিনটি শুভ। উপার্জনের নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে। মজুদদারী ব্যবসায় ভালো ফল আজ নাও পেতে পারেন। প্রবাসী আপনজনের সংবাদ পেতে পারেন।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ শিল্পী-সাহিত্যিকদের জন্য দিনটি শুভ। সৃজনশীল কাজে সাফল্য পেতে পারেন। খেলোয়াড়দের জন্য সময় অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক ভালো যাবে। আজ কোনো ঝুঁকি নেয়া ঠিক হবে না। তথ্যগত বিভ্রান্তি দেখা দিতে পারে।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ হঠাত্ অসুস্থ বোধ করতে পারেন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। মিথ্যা বদনামের সম্পর্কে সতর্ক থাকুন। কাজ-কর্মে উত্সাহ বোধ করবেন। প্রাপ্ততথ্য ভালোভাবে যাচাই করে নিন। প্রবাস আনন্দদায়ক হতে পারে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। চঞ্চলতা পরিহার করুন। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। কেনো সূত্র থেকে অর্থাগম হতে পারে। পাওনা টাকা আদায়ের জন্যে তাগাদা দিন। দূরের যাত্রা শুভ।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ শিক্ষক ও অধ্যাপকদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। প্রবাসীদের কারো কারো দেশে ফেরার সম্ভাবনা আছে। ভ্রমণের পরিকল্পনা ফলপ্রসূ হতে পারে। কারো আচরণে হতাশ হতে পারেন। দূরের যাত্রা শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ সৃজনশীল কাজের জন্য দিনটি শুভ। তরুণ লেখক-লেখিকাদের প্রকাশিত লেখার জন্য প্রশংসিত হওয়ার সম্ভাবনা আছে। আপনার কর্মকৌশলতার জন্য অন্যরা আপনার প্রতি আকর্ষণ বোধ করতে পারে। বেসরকারি চাকরিজীবীদের জন্য দিনটি মিশ্র সম্ভাবনাময়। কর্মক্ষেত্রে আজ ভালো কিছু ঘটতে পারে। কোনো বন্ধুর দ্বারা উপকৃত হওয়ার সম্ভাবনা আছে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ পারিবারিক পরিবেশ ভালো থাকবে। আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কর্মপরিবেশ ভালো থাকবে। কর্মস্থলে আজ ভালো কিছু ঘটতে পারে। সরকারি চাকুরেদের জন্য দিনটি শুভ। কাঙ্ক্ষিত স্থানে বদলির সম্ভাবনা আছে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ শিক্ষার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। একটু মনযোগী হলে ভালো ফল আশা করতে পারেন। কর্মজীবীরা কর্মে সাফল্য পেতে পারেন। আজ দক্ষতা ও যোগ্যতা প্রমাণের সুযোগ পাবেন। সম্ভাব্য ক্ষেত্রে সন্তান লাভের যোগ আছে। আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ নয়। নতুন বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করুন। পারিবারিক পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। মাথা ঠাণ্ডা রেখে পরিস্থিতি মোকাবেলা করুন। ক্রীড়াবিদদের জন্য দিনটি শুভ। কর্ম ক্ষেত্রে নতুন কোনো সুযোগ সৃষ্টি হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অংশীদারি ব্যবসায়ীদের জন্য দিনটি শুভ। নতুন বিনিয়োগে ফলপ্রসূ হতে পারে। পারিবারিক পরিবেশ অনুকূল থাকবে। পরিবারে কোনো আনন্দ উত্সব হতে পারে। প্রতিযোগিতামূলক কাজে সাফল্য পাবেন। যেকোনো শুভ কাজ করার জন্য আজকের দিনটি বেছে নিন।
