Transformation
Simple,
Complex, Compound
Extension ব্যবহারের নিয়মঃ Phrase থেকে clause তৈরি করার সময় conjunction, subject ও verb ব্যবহারের পরেও noun, adjective কিংবা adverb উক্ত clause-এ extension হিসেবে বসে। Clause-এর verb হিসেবে transitive verb (have, show, buy … ইত্যাদি) ব্যবহার করলে extension হিসেবে সাধারণত noun বসে; আবার clause-এর verb হিসেবে intransitive verb (be, grow, feel, look, taste … ইত্যাদি)
ব্যবহার করলে extension হিসেবে সাধারণত adjective কিংবা adverb বসে। যেমন-
Phrase: For his truthfulness Clause: As he has/had truthfulness. OR, As he is/was truthful.
Phrase: Because of her warm reception
Clause: Because she receives/received warmly.
Phrase: Despite my good behavior
Clause: Though I behave/behaved well.
Phrase: For their showing courtesy
Clause: Since they show/showed courtesy.
পাশের চিত্রে phrase থেকে clause তৈরির প্রক্রিয়াটি সুস্পষ্টভাবে ফুটে উঠেছেঃ
বিশ্লেষণঃ Simple থেকে complex করার সময় simple sentence-এর IC (Monir was rewarded)-টি complex sentence-এর IC (Monir was rewarded) হিসেবেই বসেছে এবং simple sentence-এর Phrase (because of his having honesty)-টি complex sentence-এর DC (because he had honesty)-তে পরিণত হয়েছে। আবার complex থেকে compound করার সময় clause-গুলোর ঘটনার ধারাবাহিকতা (sequence of event) বজায় রাখতে complex sentence-এর DC (because he had honesty)-টি compound sentence-এর IC (Monir had honesty)-তে পরিণত হয়েছে এবং complex sentence-এর IC (Monir was rewarded)-টি compound sentence-এর CC (and so he was rewarded)-তে পরিণত হয়েছে।
শিক্ষার্থী বন্ধুরা, ইতোমধ্যে আমরা দেখেছি যে, কিভাবে simple sentence-কে complex ও compound sentence-এ রূপান্তর করা যায়। Simple sentence-এর মধ্যে ব্যবহূত phrase কিংবা উক্ত phrase-এর মধ্যে ব্যবহূত preposition / prepositional phrase দেখে বুঝতে পারা যায় যে, complex ও compound sentence-এ DC ও CC তৈরির জন্য কোন্ ধরনের conjunction বসবে।
মতামত জানাতে
ফোন- ০১৭১৪৭০৫৭২৭
ইমেইল
[email protected]
