অধ্যায়:উপসর্গ
এক কথায় উত্তর:
১.‘উপসর্গ’ শব্দটির বুত্পত্তিগত অর্থ কী?
উ: অবাঞ্চিত বিষয়।
২.‘উপসর্গ’ শব্দটির ব্যাকরণগত অর্থ কী?
উ: উপসৃষ্টি।
৩.নির উপসর্গ জুড়ে দিয়ে এমন একটি শব্দ তৈরি কর যা দেখিয়ে দেয় বাইরের দিক।
উ: নির্গত।
৪.শব্দে প্রত্যয়ের অবস্থান কোথায়?
উ: শেষে বা পেছনে।
৫.বে উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়?
উ: না অর্থে।
৬.বর উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়?
উ: মন্দ অর্থে।
৭.দর উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়?
উ:অধীন অর্থে।
৮.‘সাব’ উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়?
উ: অধীন অর্থে।
৯.হার (অলংকার বিশেষ) শব্দটির সাথে কোন উপসর্গটি যোগ করলে তার অর্থ ভ্রমণ করা হয়?
উ: বি।
১০.ভাষায় ব্যবহূত কী সূচক শব্দের নাম উপসর্গ?
উ: অব্যয়সূচক।
১১.উপসর্গ দিয়ে গঠিত এমন একটি শব্দ তৈরি কর যা অর্থের পূর্ণতা বোঝায়?
উ: পরিপূর্ণ।
১২.সংস্কৃত উপসর্গ মূল ধাতুর পূর্বে বসে যেভাবে শব্দের অথ বদলিয়ে দেয় তার একটি উদাহরণ দাও।
উ: অপ-বদ+ঘঞ = অপবাদ (নিন্দা)।
১৩.রবীন্দ্রনাথ উপসর্গকে কীসের সাথে তুলনা করেছেন?
উ: মাছের ছোট পাখনার সাথে।
১৪.হার শব্দটির সাথে সম যুক্ত হলে যে শব্দ গঠিত হয় তার অর্থ কী?
উ: বিনাশ।
১৫.বিজ্ঞান শব্দের বি উপসর্গটি কি অর্থে ব্যবহূত হয়েছে?
উ:বিশেষ।
১৬.বর কোন শ্রেণির উপসর্গ?
উ: বিদেশি।
১৭.আধা অর্থে ব্যবহূত হয় এমন উপসর্গ লিখ। উ: নিম।
১৮.বক্র অর্থে ব্যবহূত হয় এমন উপসর্গ নাম লিখ।
উ: আড়চোখ।
১৯.আ কোন শ্রেণির উপসর্গ?
উ: খাঁটি বাংলা উপসর্গ ও তত্সম বা সংস্কৃত উপসর্গ।
২০. রাম উপসর্গটি দিয়ে একটি শব্দ তৈরি কর। উ: রামদা।
২১. উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু কী আছে?
উ: অর্থদ্যোতকতা আছে।
২২. বি উপসর্গের অর্থ কী?
উ: অর্থ নেই।
২৩.হার কী শব্দ?
উ: মৌলিক শব্দ।
২৪.উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়?
উ: সাথে।
২৫.দর উপসর্গটির অর্থ কী?
উ: অধীন।
২৬.সম উপসর্গের অর্থ কী?
উ: অর্থ নেই।
২৭.খাঁটি বাংলা উপসর্গ কোন শব্দের আগে যুক্ত হয়?
উ: খাঁটি বাংলা।
২৮.অপ উপসর্গের ক্ষমতা কী?
উ: নতুন শব্দ সৃষ্টি করতে পারে।
২৯.উপসর্গ কোন প্রত্যয় যোগে গঠিত?
উ: উপ+সৃজ্+ঘঞ (প্রত্যয়)
৩০.খাঁটি বাংলা উপসর্গ কয়টি?
উ: ২১টি
৩১.অঘা উপসর্গটি দ্বারা একটি বাক্য তৈরি কর।
উ: এমন অঘাচণ্ডী ছেলেকে নিয়ে কোন ভাল কাজ হবে না।
৩২.সু দ্বারা একটি শব্দ গঠন কর?
উ: সুশিক্ষা।
৩৩.উপসর্গে কীসের ব্যবহার নেই?
উ: পদের।
৩৪. উপসর্গ কীসের অর্থের পরিবর্তন ঘটায়? উ: ধাতুর।
৩৫. বিদেশী উপসর্গ (ফারসি উপসর্গ) যোগে একটি শব্দ লিখ।
উ: নিমরাজ
৩৬.খাসদখল কোন উপসর্গ যোগে গঠিত?
উ: আরবি।
৩৭.উপসর্গের সমৃদ্ধি কীসের উপর নির্ভর করে?
উ: শব্দভাণ্ডারের।
৩৮. কদবেল একটি ফলের নাম এ বাক্যে কদ উপসর্গ ব্যবহার কর।
৩৯.নি উপসর্গ দিয়ে একটি বাক্য তৈরি কর। উ: লোকটি নির্মমভাবে তাকে মারধর করল।
৪০. উপসর্গ শব্দের সঙ্গে জুড়ে গিয়ে কয়টি শব্দ তৈরি করে?
উ: একটি।
৪১.উপসর্গের কেমন ব্যবহার নেই?
উ: স্বাধীন ব্যবহার নেই।
৪২.উপসর্গ ও অনুসর্গের পার্থক্য লিখ।
উ: উপসর্গের স্বাধীন ব্যবহার নেই, অনুসর্গের ব্যবহার আছে।
৪৩.সংস্কৃত বা তত্সম উপসর্গ কয়টি?
উ: ২০টি
৪৪.কোন শ্রেণির উপসর্গে ২ ডজন কিন্তু ৩টি কম উপসর্গ রয়েছে?
উ: খাঁটি বাংলা উপসর্গে।
৪৫. লা উপসর্গটি কী অর্থে ব্যবহূত হয়েছে?
উ: না অর্থে।
৪৬.আম উপসর্গের অর্থ কী?
উ: সাধারণ
৪৭.দূর উপসর্গটি দিয়ে একটি শব্দ গঠন কর। উ: দূরদর্শী
৪৮.সংকট শব্দে কোন উপসর্গ সংযুক্ত হয়েছে?
উ: সম উপসর্গটি।
৪৯. নিম কী অর্থে ব্যবহূত হয়?
উ: আধা অর্থে।
৫০.কোন চারটি উপসর্গ বাংলা ও সংস্কৃতে আছে?
উ: সু, নি, বি, আ।
