বিবাহ বিচ্ছেদের আইনি আবেদন করলেন হূতিক-সুজান। বৃহস্পতিবার বান্দ্রার একটি ফ্যামিলি কোর্টে দুই পক্ষের সম্মতিতে আবেদন করলেন তারা। গত বছরের মাঝামাঝি সময় থেকেই আলাদা থাকছিলেন হূতিক-সুজান। তাদের সম্পর্ক ভাঙা নিয়ে বহু জল্পনা চললেও অবশেষে ডিসেম্বর মাসে মিডিয়ার কাছে সম্পর্ক ভাঙার কথা প্রকাশ করেন তারা। ২০ ডিসেম্বর বিয়ে হয় হূতিক-সুজানের। গত ১৩ বছর তারা ছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। তাদের বিচ্ছেদের খবরে স্বাভাবিকভাবেই অবাক হয়েছেন ভক্তরা। গত বছর বিচ্ছেদের খবর প্রকাশ করে হূতিক ফেসবুকে লিখেছিলেন, ‘এটা ভালোবাসার প্রতি আমার নিবেদন। সুজান সারাজীবন আমার ভালোবাসা হয়েই থাকবে। আমার থেকে দূরে গিয়ে যদি ওর হাসি আরও উজ্জ্বল হয়, তাহলে আমিও সেটাই চাইব।’
এদিকে তাদের দুই সন্তান রিদান ও রিহানের ব্যাপারে আদালত সন্তানদের মায়ের কাছে রাখার নির্দেশ দিয়েছেন। তাদের আইনজীবী দিপেশ মেহতার মধ্যস্থতায় এই সিদ্ধান্তে একান্তে কাঁদতে দেখা যায় হূত্বিক রোশনকে।
