বুনন থিয়েটার ৬ মে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে শিল্পকলা একাডেমি পরীক্ষণ থিয়েটার হলে ঘাটু গানের আঙ্গিকে ‘নকশী কাঁথার মাঠ’ নাটকের উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করেছে। ৫ মে সন্ধ্যায় একই হলে অভিনীত হচ্ছে প্রযোজনাটির কারিগরি ও প্রেস প্রদর্শনী। নাট্যকবি জসিমউদদীন রচিত নাটকটি নির্দেশনা দিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক আনন জামান। আয়োজনটি উদ্বোধন করবেন বিশিষ্ট নাট্যজন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, লিয়াকত আলী লাকী, ড. বিশ্বজিত্ ঘোষ,
ড. আফসার আহমদ, পীযূষ
বন্দোপাধ্যায় প্রমুখ।
