ভাওয়াইয়ার প্রতিষ্ঠাবার্ষিকী

আপডেট : ০৪ মে ২০১৪, ২০:১৬
আজ সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে ‘ভাওয়াইয়া’ গানের দলের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতি সচিব ড. রণজিত্ কুমার বিশ্বাস এনডিসি। বিশেষ অতিথি থাকবেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি গোলাম কুদ্দুছ, সাধারণ সম্পাদক হাসান আরিফ ও গ্রুপ থিয়েটার ফেডারেশনের সেক্রেটারি জেনারেল আকতারুজ্জামান। সভাপতিত্ব করবেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। স্বাগত বক্তব্য দেবেন ‘ভাওয়াইয়া’ গানের দলের পরিচালক ও শিল্পী সফিউল আলম রাজা।