ভালোবাসার চতুষ্কোণ

আপডেট : ০৪ মে ২০১৪, ২০:১৬
এনটিভিতে আজ রাত ৯টা ৪৫ মিনিটে প্রচার হবে ধারাবাহিক নাটক ‘ভালোবাসার চতুষ্কোণ’। নাটকটি প্রতি সপ্তাহের সোমবার ও মঙ্গলবার প্রচার হচ্ছে। নাটকটি যৌথভাবে লিখেছেন শিহাব শাহীন, মেজবাহ উদ্দিন সুমন ও ইফফাত আরেফিন তন্বি। শিহাব শাহীনের পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন অপূর্ব, জাকিয়া বারী প্রমুখ।