ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯০ বছর পূর্তি উপলক্ষে বাংলাভিশনের বিশেষ অনুষ্ঠান ‘সৌরভে- গৌরবে ঢাকা বিশ্ববিদ্যালয় :শতবর্ষের পথে’ পার করল শততম পর্ব। ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি রকীব উদ্দীন আহমেদের পরিকল্পনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটি প্রচার হবে আজ বিকেল ৫টা ২০ মিনিটে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন
মামুন খান।
